দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইয়াবা সেবন করে জনসাধারণের বিরক্তির উদ্রেককারী আচরণের দায়ে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) সকালে কেন্দুয়া পৌরশহরের টেংগুরী এলাকায় পৃথক অভিযানে এ দণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী পৃথক দুটি মামলায় এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টেংগুরী পশ্চিমপাড়া গ্রামের তমজিদ মিয়ার ছেলে সজিব হোসেন (২৬) এবং টেংগুরী-হরিয়ামালা এলাকার আব্দুস ছাত্তারের ছেলে সুজন মিয়া (২৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইয়াবা সেবনের পর জনসাধারণের চলাচল ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শুনানি শেষে দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, মাদক সেবন করে জনসাধারণের শান্তি ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
যে আই